Sunday, March 31, 2024

ডিজিটাল জরিপ

 সাভার ডিজিটাল জরিপ:

২০০৯-১০ অর্থ বছরে আধুনিক জরিপ যন্ত্রপাতি (জিপিএস, ইটিএস, ডাটা রেকর্ডার, কম্পিউটার, ম্যাপ প্রসেসিং সফটওয়্যার, প্লটার, প্রিন্টার ইত্যাদি)-এর সাহায্যে ঢাকা জেলার সাভার উপজেলার ৫টি মৌজার (জিঞ্জিরা, আকরান, খাগান, কলমা ও আউকপাড়া) ডিজিটাল পদ্ধতিতে নক্সা ও খতিয়ান প্রণয়নের জন্য একটি পাইলট কর্মসূচী শুরু করা হয়। ইতোমধ্যে উক্ত ৫টি মৌজার ডিজিটাল ডাটা সংগ্রহ শেষে সংগৃহীত ডাটা কম্পিউটার ও ম্যাপ প্রসেসিং সফটওয়্যারের মাধ্যমে প্রক্রিয়াকরণ করে প্লটারের সাহায্যে ৫টি মৌজার ডিজিটাল ম্যাপ মুদ্রণের কাজ শেষ হয়েছে।

 

 পলাশ ডিজিটাল জরিপ:

২০০৯-১০ অর্থ বছরে পাইলট কর্মসূচী হিসেবে নরসিংদী জেলার পলাশ উপজেলার ৪৮টি মৌজায় ডিজিটাল পদ্ধতিতে জরিপ কাজ শুরু করা হয়। ৪৮টি মৌজার ডাটা সংগ্রহের কাজ প্রায় শেষ। ডাটা প্রসেসিং ও ম্যাপ মুদ্রণের কাজও শেষ।

 

 

 

 

 আর্ন্তজাতিক সীমানার স্ট্রীপ ম্যাপ ডিজিটাইজেশন ও আন্তর্জাতিক সীমানা পিলারের ডিজিটাল ডাটাবেজ প্রস্ত্ততকরণ:

 

আন্তর্জাতিক সীমানার স্ট্রীপ ম্যাপ ডিজিটাইজেশন:

২০০৯-১০ অর্থ বছরে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমানার বাংলাদেশ-পশ্চিমবঙ্গ সেক্টরের ৬২৮টি, বাংলাদেশ-আসাম সেক্টরের ৯৩টি, বাংলাদেশ-মেঘালয় সেক্টরের


১৩৯টি এবং বাংলাদেশ-ত্রিপুরা সেক্টরের ২৬৯টি সর্বমোট ১১২৯টি স্ট্রীপ ম্যাপ স্ক্যানিং, ডিজিটাইজিং ও চূড়ান্তকরণ-এর কাজ শেষ হয়েছে।

 

 আন্তর্জাতিক সীমানা পিলারের ডিজিটাল ডাটাবেজ প্রস্ত্ততকরণ :

২০০৯-১০ অর্থ বছরে আন্তর্জাতিক সীমানার বাংলাদেশ-পশ্চিমবঙ্গ সেক্টরের ৭১৭ টি মেইন পিলার, ৭২৬২টি সাব-সিডিয়ারী পিলার, ২০১৭টি রেফারেন্স পিলার, বাংলাদেশ-আসাম সেক্টরের ১৩২টি মেইন পিলার, ৯৬৩টি সাব-সিডিয়ারী পিলার, ১৫৪টি রেফারেন্স পিলার, ১৯৫০টি টি-সেপ্ড পিলার, বাংলাদেশ-মেঘালয় সেক্টরের ২৬৭টি মেইন পিলার, ২৮৭২টি সাব-সিডিয়ারী পিলার, ১৭০টি রেফারেন্স পিলার, ৪৩২২টি টি-সেপ্ড পিলার, বাংলাদেশ-ত্রিপুরা সেক্টরের ৫০৫টি মেইন পিলার, ২০৩৪৭টি সাব-সিডিয়ারী পিলার, ৮১৮টি রেফারেন্স পিলারসহ সর্বমোট ৪২,৩২৩টি সীমানা পিলারের ডাটা এন্ট্রির কাজ সমাপ্ত হয়েছে।

No comments:

Post a Comment

ভূমি জরিপ কি? বাংলাদেশে কয় ধরনের ভূমি জরিপ হয়েছিল

ভূমি জরিপ হচ্ছে এমন এক কৌশল, পেশা, বিজ্ঞান যা নির্দিষ্টভাবে স্থানসমূহের ভূগোলক বা ত্রিমাত্রিক অবস্থানের পারস্পারিক দূরত্ব এবং কোণ নির্ণয় কর...